1
ইশাইয়া 52:7
Kitabul Mukkadas
MBCL
যে লোক সুখবর দিতে আসে, শান্তি ঘোষণা করে, উপকারের সংবাদ নিয়ে আসে, উদ্ধার ঘোষণা করে আর সিয়োনকে বলে, ‘তোমার আল্লাহ্ রাজত্ব করছেন,’ পাহাড়ের উপর দিয়ে আসবার সময় সেই লোকের পা কেমন সুন্দর দেখায়।
Compare
Explore ইশাইয়া 52:7
2
ইশাইয়া 52:14-15
তাঁর চেহারা ও আকার এত বিশ্রী করে দেওয়া হবে যে, তা আর কোন মানুষের মত থাকবে না; সেইজন্য অনেকে তাঁকে দেখে হতভম্ব হবে। কিন্তু পরে তিনি অনেক জাতির লোককে পাক-সাফ করবেন, আর তাঁরই দরুন বাদশাহ্রা মুখ বন্ধ করবে, কারণ যা তাদের বলা হয় নি তা তারা দেখতে পাবে, আর যা তারা শোনে নি তা বুঝতে পারবে।”
Explore ইশাইয়া 52:14-15
3
ইশাইয়া 52:13
মাবুদ বলছেন, “দেখ, আমার গোলাম সফল হবেন। তাঁকে উঁচুতে তোলা হবে এবং তিনি গৌরব ও সম্মান পাবেন।
Explore ইশাইয়া 52:13