1
ইশাইয়া 45:3
Kitabul Mukkadas
MBCL
আমি তোমাকে অন্ধকার জায়গায় রাখা ধন-সম্পদ আর লুকানো জায়গায় জমিয়ে রাখা ধন দেব, যাতে তুমি জানতে পার যে, আমিই আল্লাহ্, ইসরাইলের মাবুদ, যিনি তোমার নাম ধরে ডাকেন।
Compare
Explore ইশাইয়া 45:3
2
ইশাইয়া 45:2
তিনি কাইরাসকে বলছেন, “আমি তোমার আগে আগে গিয়ে উঁচু-নীচু জায়গাগুলো সমান করে দেব; আমি ব্রোঞ্জের সব দরজা ভেংগে দেব আর লোহার আগলগুলো কেটে ফেলব।
Explore ইশাইয়া 45:2
3
ইশাইয়া 45:5-6
আমিই আল্লাহ্, অন্য আর কেউ নেই; আমি ছাড়া অন্য মাবুদ নেই। তুমি আমাকে না জানলেও আমি তোমাকে শক্তি দিয়েছি, যেন পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত লোকে জানতে পারে যে, আমি ছাড়া আর কেউ নেই। আমিই মাবুদ, অন্য আর কেউ নেই।
Explore ইশাইয়া 45:5-6
4
ইশাইয়া 45:7
আমিই আলো এবং অন্ধকার সৃষ্টি করি; আমিই উন্নতি নিয়ে আসি ও সর্বনাশের সৃষ্টি করি। আমি মাবুদই এই সব করে থাকি।
Explore ইশাইয়া 45:7
5
ইশাইয়া 45:22
“হে দুনিয়ার সব শেষ সীমাগুলো, আমার দিকে ফেরো এবং উদ্ধার পাও, কারণ আমিই আল্লাহ্, আর কেউ মাবুদ নয়।
Explore ইশাইয়া 45:22
6
ইশাইয়া 45:1
মাবুদ তাঁর অভিষেক-করা বান্দা কাইরাসের সম্বন্ধে বলছেন, “তার সামনে জাতিদের দমন করবার জন্য আর বাদশাহ্দের শক্তিহীন করবার জন্য আমি তার ডান হাত ধরেছি। আমি তার সামনে দরজাগুলো খুলে দেব যাতে দরজাগুলো বন্ধ না থাকে।”
Explore ইশাইয়া 45:1
7
ইশাইয়া 45:23
আমি নিজের নামেই কসম খেয়েছি, আমার ন্যায্যতায় আমি এই কথা বলেছি, আর তা বাতিল হবে না। সেই কথা হল, আমার সামনে প্রত্যেকে হাঁটু পাতবে এবং আমার অধীনতা স্বীকার করবে।
Explore ইশাইয়া 45:23
8
ইশাইয়া 45:4
আমার গোলাম ইয়াকুবের জন্য, আমার বেছে রাখা ইসরাইলের জন্য আমি তোমার নাম ধরে ডেকেছি। আমাকে তুমি না জানলেও আমি তোমাকে সম্মানের উপাধি দিয়েছি।
Explore ইশাইয়া 45:4