1
গালাতীয় 4:6-7
Kitabul Mukkadas
MBCL
তোমরা সন্তান বলেই আল্লাহ্ তাঁর পুত্রের রূহ্কে তোমাদের দিলে থাকবার জন্য পাঠিয়ে দিয়েছেন। সেই রূহ্ আল্লাহ্কে আব্বা, অর্থাৎ পিতা বলে ডাকেন। ফলে তোমরা আর গোলাম নও বরং সন্তান। যদি তোমরা সন্তানই হয়ে থাক তবে আল্লাহ্ যা দেবেন বলে ওয়াদা করেছেন তোমরা তার অধিকারী।
Compare
Explore গালাতীয় 4:6-7
2
গালাতীয় 4:4-5
কিন্তু সময় পূর্ণ হলে পর আল্লাহ্ তাঁর পুত্রকে পাঠিয়ে দিলেন। সেই পুত্র স্ত্রীলোকের গর্ভে জন্মগ্রহণ করলেন এবং শরীয়তের অধীনে জীবন কাটালেন, যেন শরীয়তের অধীনে থাকা লোকদের তিনি মুক্ত করতে পারেন, আর আল্লাহ্র সন্তান হিসাবে আমাদের গ্রহণ করতে পারেন।
Explore গালাতীয় 4:4-5
3
গালাতীয় 4:9
কিন্তু এখন তোমরা আল্লাহ্কে চিনেছ; তার চেয়ে বরং এই কথা বললে ঠিক হবে যে, আল্লাহ্ তোমাদের চিনেছেন। তাহলে কেমন করে তোমরা আবার দুনিয়ার সেই নানা দুর্বল ও নিষ্ফল রীতিনীতির দিকে ফিরছ? তোমরা কি আবার সেই সবের গোলাম হতে চাইছ?
Explore গালাতীয় 4:9