1
গালাতীয় 1:10
Kitabul Mukkadas
MBCL
আমি এতে কার প্রশংসা পাবার চেষ্টা করছি, মানুষের না আল্লাহ্র? না কি মানুষকে সন্তুষ্ট করবার চেষ্টা করছি? আমি যদি এখনও মানুষকে সন্তুষ্ট করতে চেষ্টা করি তবে তো আমি মসীহের গোলাম নই।
Compare
Explore গালাতীয় 1:10
2
গালাতীয় 1:8
কিন্তু যে সুসংবাদ আমরা তোমাদের কাছে তবলিগ করেছি তা থেকে আলাদা কোন সুসংবাদ যদি তোমাদের কাছে তবলিগ করা হয়, তা আমরা নিজেরাই করি বা কোন ফেরেশতাই করেন, তবে তার উপর বদদোয়া পড়ুক।
Explore গালাতীয় 1:8
3
গালাতীয় 1:3-4
আমাদের পিতা আল্লাহ্ এবং হযরত ঈসা মসীহ্ তোমাদের রহমত ও শান্তি দান করুন। আমাদের আল্লাহ্ ও পিতার ইচ্ছামত মসীহ্ আমাদের গুনাহের জন্য নিজের জীবন দিয়েছিলেন, যেন তিনি এখনকার এই খারাপ দুনিয়ার হাত থেকে আমাদের রক্ষা করতে পারেন।
Explore গালাতীয় 1:3-4