সূর্যের নীচে আমি আরও কিছু দেখেছি, তা হল:
যারা তাড়াতাড়ি দৌড়ায় তারাই যে সব সময় জয়ী হয়, তা নয়;
শক্তিশালীরা যে সব সময় যুদ্ধে জয়ী হয়, তা নয়;
জ্ঞানীরা যে সব সময় পেট ভরে খাবার পায়, তা নয়;
বুদ্ধিমানেরা যে সব সময় ধনী হয়, তা নয়;
দক্ষ লোকেরা যে সব সময় সুযোগ পায়, তা নয়;
কারণ তারা সকলেই সময় ও সুযোগের হাতে বাঁধা।