1
দ্বিতীয় বিবরণ 28:1
Kitabul Mukkadas
MBCL
“তোমাদের মাবুদ আল্লাহ্র প্রতি যদি তোমাদের পূর্ণ বাধ্যতা থাকে এবং আজ আমি তাঁর যে সব হুকুম তোমাদের দিচ্ছি তা যদি তোমরা যত্নের সংগে পালন কর, তবে তিনি দুনিয়ার অন্য সব জাতির উপরে তোমাদের স্থান দেবেন।
Compare
Explore দ্বিতীয় বিবরণ 28:1
2
দ্বিতীয় বিবরণ 28:2
তোমরা যদি তোমাদের মাবুদ আল্লাহ্র বাধ্য হও তবে এই সব দোয়া তোমরা পাবে আর তা তোমাদের সংগে থাকবে
Explore দ্বিতীয় বিবরণ 28:2
3
দ্বিতীয় বিবরণ 28:13
মাবুদ এমন করবেন যাতে তোমরা সকলের মাথার উপরে থাক, পায়ের তলায় নয়। তোমাদের মাবুদ আল্লাহ্র যে সব হুকুম আজ আমি তোমাদের দিচ্ছি তাতে যদি তোমরা কান দাও এবং যত্নের সংগে তা পালন কর, তবে সব সময় তোমাদের স্থান থাকবে উপরে, নীচে নয়।
Explore দ্বিতীয় বিবরণ 28:13
4
দ্বিতীয় বিবরণ 28:12
“তোমাদের দেশে সময়মত বৃষ্টি দিয়ে তোমাদের হাতের সব কাজে দোয়া করবার জন্য মাবুদ তাঁর দানের ভাণ্ডার, অর্থাৎ আসমান খুলে দেবেন। তোমরা অনেক জাতিকে ঋণ দিতে পারবে, কিন্তু কারও কাছ থেকে তোমাদের ঋণ নিতে হবে না।
Explore দ্বিতীয় বিবরণ 28:12
5
দ্বিতীয় বিবরণ 28:7
“যারা শত্রু হয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে মাবুদ এমন করবেন যাতে তারা তোমাদের কাছে হেরে যায়। তারা এক দিক দিয়ে তোমাদের আক্রমণ করতে এসে সাত দিক দিয়ে পালিয়ে যাবে।
Explore দ্বিতীয় বিবরণ 28:7
6
দ্বিতীয় বিবরণ 28:8
“তোমাদের গোলাঘরের উপর মাবুদের দোয়া থাকবে এবং যে কাজে তোমরা হাত দেবে তাতেই তিনি দোয়া করবেন। তোমাদের মাবুদ আল্লাহ্ তাঁর দেওয়া দেশে তোমাদের দোয়া করবেন।
Explore দ্বিতীয় বিবরণ 28:8
7
দ্বিতীয় বিবরণ 28:6
প্রতিদিনকার জীবনে তোমরা দোয়া পাবে।
Explore দ্বিতীয় বিবরণ 28:6
8
দ্বিতীয় বিবরণ 28:3
তোমাদের বাসস্থান ও ক্ষেত-খামারের সব কিছুতে তোমরা দোয়া পাবে।
Explore দ্বিতীয় বিবরণ 28:3
9
দ্বিতীয় বিবরণ 28:4
তোমরা দোয়া পাবে যার ফলে তোমাদের পরিবারের অনেক সন্তান, ক্ষেতে প্রচুর ফসল এবং পালের গরু-ছাগল-ভেড়ার অনেক বাচ্চা হবে।
Explore দ্বিতীয় বিবরণ 28:4
10
দ্বিতীয় বিবরণ 28:9
“যদি তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র হুকুমগুলো পালন কর এবং তাঁর পথে চল তবে তিনি তাঁর কসম খেয়ে ওয়াদা অনুসারে, তাঁর পবিত্র জাতি হিসাবে তোমাদের দাঁড় করাবেন।
Explore দ্বিতীয় বিবরণ 28:9
11
দ্বিতীয় বিবরণ 28:5
তোমাদের ফসলের ঝুড়ি ও ময়দা ঠাঁসবার পাত্র দোয়া পাবে।
Explore দ্বিতীয় বিবরণ 28:5
12
দ্বিতীয় বিবরণ 28:11
যে দেশটা তোমাদের দেবেন বলে মাবুদ তোমাদের পূর্বপুরুষদের কাছে কসম খেয়েছিলেন সেই দেশে তিনি তোমাদের প্রচুর দান করবেন, অর্থাৎ তিনি তোমাদের পরিবারে অনেক ছেলেমেয়ে, পশুপালে অনেক বাচ্চা ও ক্ষেতে অনেক ফসল দেবেন।
Explore দ্বিতীয় বিবরণ 28:11
13
দ্বিতীয় বিবরণ 28:10
তখন দুনিয়ার সমস্ত জাতি দেখতে পাবে যে, মাবুদের নামেই তোমাদের পরিচয়, আর তাতে তারা তোমাদের ভয় করে চলবে।
Explore দ্বিতীয় বিবরণ 28:10
14
দ্বিতীয় বিবরণ 28:14
আজ আমি তোমাদের যে সব হুকুম দিচ্ছি, দেব-দেবীর পিছনে গিয়ে এবং তাদের পূজা করে তোমরা তা থেকে এদিক ওদিক সরে যাবে না।
Explore দ্বিতীয় বিবরণ 28:14
15
দ্বিতীয় বিবরণ 28:15
“কিন্তু তোমরা যদি তোমাদের মাবুদ আল্লাহ্র কথায় কান না দাও এবং আজকের দেওয়া আমার এই সব হুকুম ও নিয়ম যত্নের সংগে পালন না কর, তবে এই সব বদদোয়া তোমাদের উপর নেমে আসবে এবং তোমাদের সংগে থাকবে
Explore দ্বিতীয় বিবরণ 28:15