1
২ করিন্থীয় 4:18
Kitabul Mukkadas
MBCL
যা দেখা যায় আমরা তার দিকে দেখছি না, বরং যা দেখা যায় না তার দিকেই দেখছি। যা দেখা যায় তা মাত্র অল্প দিনের, কিন্তু যা দেখা যায় না তা চিরদিনের।
Compare
Explore ২ করিন্থীয় 4:18
2
২ করিন্থীয় 4:16-17
এইজন্য আমরা হতাশ হই না। যদিও আমাদের বাইরের শরীর ক্ষয় হয়ে যাচ্ছে তবুও আমাদের ভিতরের মানুষ দিনে দিনে নতুন হয়ে উঠছে। এখন আমরা অল্পকালের জন্য যে সামান্য কষ্টভোগ করছি তার ফলে আমরা চিরকালের মহিমা লাভ করব। এই মহিমা এত বেশী যে, তা মাপা যায় না।
Explore ২ করিন্থীয় 4:16-17
3
২ করিন্থীয় 4:8-9
সব দিক থেকেই আমাদের উপর চাপ পড়ছে, তবু আমরা ভেংগে পড়ছি না। বুদ্ধিহারা হলেও আমরা সম্পূর্ণ হতাশ হয়ে পড়ছি না; অত্যাচারিত হলেও আল্লাহ্ আমাদের ত্যাগ করছেন না; মাটিতে আছড়ে ফেললেও আমরা ধ্বংস হচ্ছি না।
Explore ২ করিন্থীয় 4:8-9
4
২ করিন্থীয় 4:7
কিন্তু এই ধন মাটির পাত্রে রাখা হয়েছে, আর আমরাই সেই মাটির পাত্র। মাটির পাত্রে তা রাখা হয়েছে যেন লোকে বুঝতে পারে যে, এই অসাধারণ মহাশক্তি আমাদের নিজেদের কাছ থেকে আসে নি বরং আল্লাহ্র কাছ থেকেই এসেছে।
Explore ২ করিন্থীয় 4:7
5
২ করিন্থীয় 4:4
অ-ঈমানদার লোকদের মন এই যুগের দেবতা অন্ধ করে দিয়েছে যেন তারা সুসংবাদের নূর দেখতে না পায়। এই সুসংবাদে মসীহের মহিমা ফুটে উঠেছে, আর এই মসীহ্ই হলেন আল্লাহ্র হুবহু প্রকাশ।
Explore ২ করিন্থীয় 4:4
6
২ করিন্থীয় 4:6
আমরা এই কথা তবলিগ করছি, কারণ যিনি বলেছিলেন, “অন্ধকার থেকে আলো হোক,” সেই আল্লাহ্ আমাদের দিলে জ্বলেছিলেন, যাতে তাঁর মহিমা বুঝবার নূর প্রকাশ পায়। এই মহিমাই মসীহের মুখমণ্ডলে রয়েছে।
Explore ২ করিন্থীয় 4:6