1
২ করিন্থীয় 1:3-4
Kitabul Mukkadas
MBCL
আমাদের হযরত ঈসা মসীহের আল্লাহ্ ও পিতার প্রশংসা হোক। তিনিই মমতায় পূর্ণ পিতা; তিনিই সমস্ত সান্ত্বনার আল্লাহ্। আমাদের সব দুঃখ-কষ্টে তিনি সান্ত্বনা দান করেন, যেন তাঁর কাছ থেকে পাওয়া সান্ত্বনা আমরা অন্যদের দুঃখ-কষ্টের সময়েও দিতে পারি।
Compare
Explore ২ করিন্থীয় 1:3-4
2
২ করিন্থীয় 1:5
মসীহের মত করে আমরা যেমন অনেক কষ্ট সহ্য করছি তেমনি তাঁর মধ্য দিয়ে অনেক সান্ত্বনাও পাচ্ছি।
Explore ২ করিন্থীয় 1:5
3
২ করিন্থীয় 1:9
আমরা ভেবেছিলাম যে, এবার আমরা নিশ্চয়ই মারা যাব। কিন্তু এই অবস্থা আমাদের এইজন্য হয়েছিল যেন আমরা নিজেদের উপর ভরসা না করে আল্লাহ্, যিনি মৃতদের জীবিত করে তোলেন, তাঁর উপর ভরসা করি।
Explore ২ করিন্থীয় 1:9
4
২ করিন্থীয় 1:21-22
যিনি মসীহের সংগে আমাদের ও তোমাদের যুক্ত করে শক্তভাবে দাঁড় করিয়ে রেখেছেন তিনি হলেন আল্লাহ্। তিনিই আমাদের অভিষেক করেছেন, অর্থাৎ তাঁর নিজের সম্পত্তি হিসাবে তিনি আমাদের সীলমোহর করে রেখেছেন; আর যা কিছু আমাদের দেবেন তার প্রথম অংশ হিসাবে তিনি আমাদের দিলে পাক-রূহ্কে দিয়েছেন।
Explore ২ করিন্থীয় 1:21-22
5
২ করিন্থীয় 1:6
আমরা যে কষ্ট ভোগ করি তা তোমাদের সান্ত্বনা ও উদ্ধারের উদ্দেশ্যেই করি। আমরা যে সান্ত্বনা পাই তা তোমাদের সান্ত্বনার উদ্দেশ্যেই পাই। যখন তোমরা আমাদের মত করে একই কষ্ট ভোগ করবে তখন এ সান্ত্বনা সেই কষ্ট ধৈর্যের সংগে সহ্য করতে সাহায্য করবে।
Explore ২ করিন্থীয় 1:6