প্রিয় বন্ধুরা, এই দুনিয়াতে তোমরা বিদেশী এবং পরদেশে অল্পকাল বাসকারী বলে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি যে, তোমরা গুনাহ্-স্বভাবের কামনা-বাসনা থেকে দূরে থাক, কারণ সেগুলো তোমাদের রূহের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহ্কে যারা জানে না তাদের মধ্যে তোমরা সৎ ভাবে চল যাতে অন্যায়কারী বলে তারা তোমাদের নিন্দা করলেও তোমাদের ভাল কাজগুলো লক্ষ্য করে এবং রোজ হাশরে তোমাদের সেই কাজগুলোর জন্য আল্লাহ্র প্রশংসা করে।