1
১ বাদশাহ্নামা 18:37
Kitabul Mukkadas
MBCL
হে আল্লাহ্, আমাকে জবাব দাও, জবাব দাও, যাতে এই সব লোকেরা জানতে পারে যে, হে আল্লাহ্, তুমিই মাবুদ আর তুমিই তাদের মন ফিরিয়ে এনেছ।”
Compare
Explore ১ বাদশাহ্নামা 18:37
2
১ বাদশাহ্নামা 18:36
বিকালের কোরবানীর সময় হলে পর নবী ইলিয়াস সামনে এগিয়ে এসে মুনাজাত করলেন, “হে আল্লাহ্, ইব্রাহিম, ইসহাক ও ইসরাইলের মাবুদ, আজকে তুমি জানিয়ে দাও যে, ইসরাইলের মধ্যে তুমিই মাবুদ এবং আমি তোমার গোলাম, আর তোমার হুকুমেই আমি এই সব করেছি।
Explore ১ বাদশাহ্নামা 18:36
3
১ বাদশাহ্নামা 18:21
ইলিয়াস লোকদের সামনে গিয়ে বললেন, “আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? যদি আল্লাহ্ই মাবুদ হন তবে তাঁর এবাদত কর, আর যদি বাল-দেবতাই মাবুদ হয় তবে তার এবাদত কর।” কিন্তু লোকেরা কোন জবাব দিল না।
Explore ১ বাদশাহ্নামা 18:21
4
১ বাদশাহ্নামা 18:38
তখন উপর থেকে আল্লাহ্র আগুন পড়ে কোরবানীর গোশ্ত, কাঠ, পাথর ও মাটি পুড়িয়ে ফেলল এবং নালার পানিও চুষে নিল।
Explore ১ বাদশাহ্নামা 18:38
5
১ বাদশাহ্নামা 18:39
এ দেখে লোকেরা সবাই মাটিতে উবুড় হয়ে পড়ে চিৎকার করে বলল, “আল্লাহ্ই মাবুদ, আল্লাহ্ই মাবুদ।”
Explore ১ বাদশাহ্নামা 18:39
6
১ বাদশাহ্নামা 18:44
সপ্তম বারে চাকরটি এসে বলল, “মানুষের হাতের মত ছোট একটা মেঘ সমুদ্র থেকে উঠছে।” তখন ইলিয়াস তাকে বললেন, “তুমি গিয়ে আহাবকে বল যেন তিনি তাঁর রথ ঠিক করে নিয়ে চলে যান, নাহলে বৃষ্টি তাঁকে যেতে বাধা দেবে।”
Explore ১ বাদশাহ্নামা 18:44
7
১ বাদশাহ্নামা 18:46
তখন মাবুদের শক্তি ইলিয়াসের উপর আসল। তিনি তাঁর কাপড়খানা কোমর-বাঁধনিতে গুঁজে নিয়ে আহাবের আগে আগে দৌড়ে যিষ্রিয়েলে গেলেন।
Explore ১ বাদশাহ্নামা 18:46
8
১ বাদশাহ্নামা 18:41
তারপর ইলিয়াস আহাবকে বললেন, “আপনি গিয়ে খাওয়া-দাওয়া করুন, কারণ ভীষণ বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে।”
Explore ১ বাদশাহ্নামা 18:41
9
১ বাদশাহ্নামা 18:43
পরে তিনি তাঁর চাকরকে বললেন, “তুমি গিয়ে সাগরের দিকে চেয়ে দেখ।” সে গিয়ে দেখে বলল, “ওখানে কিছু নেই।” সাতবার ইলিয়াস তাকে ফিরে গিয়ে দেখতে বললেন।
Explore ১ বাদশাহ্নামা 18:43
10
১ বাদশাহ্নামা 18:30
তখন ইলিয়াস সমস্ত লোকদের বললেন, “তোমরা আমার কাছে এস।” তারা তাঁর কাছে গেল। ইলিয়াস মাবুদের ভেংগে-পড়া কোরবানগাহ্ মেরামত করে নিলেন।
Explore ১ বাদশাহ্নামা 18:30
11
১ বাদশাহ্নামা 18:24
তারপর ওরা ওদের দেবতাকে ডাকবে আর আমি ডাকব আল্লাহ্কে। যিনি আগুন পাঠিয়ে এর জবাব দেবেন তিনিই মাবুদ।” এই কথা শুনে সবাই বলল, “আপনি ভালই বলেছেন।”
Explore ১ বাদশাহ্নামা 18:24
12
১ বাদশাহ্নামা 18:31
তিনি ইয়াকুবের ছেলেদের প্রত্যেক গোষ্ঠীর জন্য একটা করে বারোটা পাথর নিলেন। এই ইয়াকুবকেই মাবুদ বলেছিলেন, “তোমার নাম হবে ইসরাইল।”
Explore ১ বাদশাহ্নামা 18:31
13
১ বাদশাহ্নামা 18:27
দুপুর বেলায় ইলিয়াস তাদের ঠাট্টা করে বললেন, “জোরে চিৎকার কর, সে তো দেবতা। হয়তো সে গভীর চিন্তা করছে, না হয় পায়খানায় গেছে, না হয় পথে চলেছে। হয়তো সে ঘুমাচ্ছে, তাকে জাগাতে হবে।”
Explore ১ বাদশাহ্নামা 18:27
14
১ বাদশাহ্নামা 18:32
সেই পাথরগুলো দিয়ে ইলিয়াস মাবুদের উদ্দেশে একটা কোরবানগাহ্ তৈরী করলেন এবং তার চারপাশে এমন নালা কাটলেন যার মধ্যে বারো কেজি বীজে ভরা একটা থলি বসানো যায়।
Explore ১ বাদশাহ্নামা 18:32