1
১ করিন্থীয় 10:13
Kitabul Mukkadas
MBCL
মানুষের জীবনে যে সব পরীক্ষা হয়ে থাকে তা ছাড়া আর অন্য কোন পরীক্ষা তো তোমাদের উপর হয় নি। আল্লাহ্ বিশ্বাসযোগ্য; সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের উপর হতে দেবেন না, বরং পরীক্ষার সংগে সংগে তা থেকে বের হয়ে আসবার একটা পথও তিনি করে দেবেন যেন তোমরা তা সহ্য করতে পার।
Compare
Explore ১ করিন্থীয় 10:13
2
১ করিন্থীয় 10:31
সেইজন্য তোমরা খাওয়া-দাওয়া কর আর যা-ই কর, সব কিছু আল্লাহ্র গৌরবের জন্য কোরো।
Explore ১ করিন্থীয় 10:31
3
১ করিন্থীয় 10:12
এইজন্য যদি কেউ মনে করে সে শক্তভাবে দাঁড়িয়ে আছে তবে সে সাবধান হোক যেন পড়ে না যায়।
Explore ১ করিন্থীয় 10:12
4
১ করিন্থীয় 10:23
কেউ কেউ বলে, “কোন কিছু করা হারাম নয়।” তা ঠিক, কিন্তু সব কিছুই যে মানুষের উপকার করে তা নয়। কোন কিছু করা হারাম নয় বটে, কিন্তু সব কিছুই যে মানুষকে গড়ে তোলে তা নয়।
Explore ১ করিন্থীয় 10:23
5
১ করিন্থীয় 10:24
কেউ তার নিজের উন্নতির চেষ্টা না করুক বরং প্রত্যেকে অন্যের উন্নতির চেষ্টা করুক।
Explore ১ করিন্থীয় 10:24