1
তীত 1:16
কিতাবুল মোকাদ্দস
BACIB
তারা স্বীকার করে যে, তারা আল্লাহ্কে জানে, কিন্তু কাজকর্মে তাঁকে অস্বীকার করে; তারা ঘৃণাস্পদ ও অবাধ্য এবং কোন সৎকর্ম করার যোগ্য নয়।
Compare
Explore তীত 1:16
2
তীত 1:15
যারা পাক-পবিত্র তাদের পক্ষে সকলেই পাক-পবিত্র; কিন্তু কলুষিত ও অ-ঈমানদারদের পক্ষে কিছুই পাক-পবিত্র নয়, বরং তাদের মন ও বিবেক উভয়ই কলুষিত হয়ে পড়েছে।
Explore তীত 1:15
3
তীত 1:9
তাঁকে এমন ব্যক্তি হতে হবে যিনি আমাদের শিক্ষা অনুসারে বিশ্বাসযোগ্য কালাম ধরে রাখেন, যেন তিনি নিরাময় শিক্ষায় উপদেশ দিতে এবং বিরুদ্ধবাদীদের যুক্তি খণ্ডন করতে সমর্থ হন।
Explore তীত 1:9
4
তীত 1:7-8
কেননা বিশপ আল্লাহ্র ধনাধ্যক্ষ হিসেবে অনিন্দনীয় হবেন। তিনি যেন স্বেচ্ছাচারী বা আশুক্রোধী বা মদ্যে আসক্ত বা প্রহারক বা কুৎসিত লাভের লোভী না হন। কিন্তু তিনি যেন মেহমানসেবক, সৎ কাজ ভালবাসেন, সংযত, ন্যায়পরায়ণ, ধার্মিক হন ও নিজেকে দমনে রাখেন।
Explore তীত 1:7-8
5
তীত 1:6
যে ব্যক্তি অনিন্দনীয় ও কেবল এক স্ত্রীর স্বামী, যাঁর সন্তানেরা ঈমানদার, নষ্টামি দোষে অপবাদিত বা অবাধ্য নয়, তাকে নিযুক্ত কর।
Explore তীত 1:6