1
প্রকাশিত কালাম 7:9
কিতাবুল মোকাদ্দস
BACIB
এর পরে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, প্রত্যেক জাতি, বংশ ও লোকবৃন্দ ও ভাষার অনেক লোক, তাদের গণনা করতে সমর্থ কেউ ছিল না; তারা সিংহাসন ও মেষশাবকের সম্মুখে দাঁড়িয়ে আছে; তারা সাদা কাপড় পরা ও তাদের হাতে খেজুরের পাতা
Compare
Explore প্রকাশিত কালাম 7:9
2
প্রকাশিত কালাম 7:10
এবং তারা জোরে চিৎকার করে বলছে, ‘নাজাত আমাদের আল্লাহ্র, যিনি সিংহাসনে বসে আছেন এবং মেষশাবকের দান।’
Explore প্রকাশিত কালাম 7:10
3
প্রকাশিত কালাম 7:17
কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষ-শাবক এদেরকে পালন করবেন এবং জীবন-পানির ফোয়ারার কাছে নিয়ে যাবেন, আর আল্লাহ্ এদের চোখের সমস্ত পানি মুছে দেবেন।
Explore প্রকাশিত কালাম 7:17
4
প্রকাশিত কালাম 7:15-16
এজন্য এরা আল্লাহ্র সিংহাসনের সম্মুখে আছে; এবং তারা দিনরাত তাঁর এবাদতখানায় তাঁর এবাদত করে, আর যিনি সিংহাসনে বসে আছেন তিনি এদের উপরে তাঁর তাঁবু খাটাবেন। “এরা আর কখনও ক্ষুধিত হবে না, আর কখনও তৃষ্ণার্তও হবে না এবং এদের কোন রৌদ্র বা কোন উত্তাপ লাগবে না
Explore প্রকাশিত কালাম 7:15-16
5
প্রকাশিত কালাম 7:3-4
আমরা যে পর্যন্ত আমাদের আল্লাহ্র গোলামদের ললাটে সীলমোহর না দিই, সেই পর্যন্ত তোমরা দুনিয়া কিংবা সমুদ্র কিংবা গাছগুলোর কোন ক্ষতি করো না। পরে আমি ঐ সীলমোহর করা লোকদের সংখ্যা শুনলাম; বনি-ইসরাইলদের সমস্ত বংশের এক লক্ষ চুয়াল্লিশ হাজার লোককে সীলমোহর করা হয়েছিল।
Explore প্রকাশিত কালাম 7:3-4