পরে তৃতীয় এক ফেরেশতা ওঁদের পিছনে আসলেন, তিনি জোরে জোরে এই কথা বললেন, যদি কেউ সেই পশু ও তার মূর্তির এবাদত করে, আর নিজের ললাটে বা হাতে চিহ্ন ধারণ করে, তবে সেই ব্যক্তিও আল্লাহ্র সেই “গজবের-মদ পান করবে, যা তাঁর গজবের পানপাত্রে অমিশ্রিতরূপে প্রস্তুত করা হয়েছে”; এবং পবিত্র ফেরেশতাদের সাক্ষাতে ও মেষশাবকের সাক্ষাতে “আগুনে ও গন্ধকে যাতনা পাবে। তাদের যাতনার ধোঁয়া যুগপর্যায়ের যুগে যুগে ওঠে”; যারা সেই পশু ও তার প্রতিমূর্তির এবাদত করে এবং যে কেউ তার নামের চিহ্ন ধারণ করে, তারা দিনে বা রাতে কখনও বিশ্রাম পায় না।