কিন্তু মাবুদ যদি অঘটন ঘটান এবং ভূমি তার মুখ বিস্তার করে এদেরকে ও এদের সর্বস্ব গ্রাস করে, আর এরা জীবদ্দশায় পাতালে নামে, তবে এরা যে মাবুদকে অবজ্ঞা করেছে, তা তোমরা জানতে পারবে।
মূসার এ সব কথা বলা শেষ হওয়ামাত্র ভূমি বিদীর্ণ হল, আর দুনিয়া তার মুখ খুলে তাদের, তাদের পরিজনদেরকে ও কারুনের পক্ষের সমস্ত লোককে এবং তাদের সকল সম্পত্তি গ্রাস করলো।