1
ইয়ারমিয়া 38:20
কিতাবুল মোকাদ্দস
BACIB
ইয়ারমিয়া বললেন, আপনাকে তাদের হাতে তুলে দেওয়া হবে না; আরজ করি, আমি আপনাকে যা বলি, সেই বিষয়ে আপনি মাবুদের কথা মান্য করুন; তাতে আপনার মঙ্গল হবে, আপনার প্রাণ বাঁচবে।
Compare
Explore ইয়ারমিয়া 38:20
2
ইয়ারমিয়া 38:9-10
হে আমার মালিক বাদশাহ্, এই লোকেরা নবী ইয়ারমিয়ার প্রতি যা যা করেছে, সমস্তই মন্দ ব্যবহার করেছে; তাঁকে কুয়ায় ফেলে দিয়েছে; তিনি সেই স্থানে ক্ষুধায় মৃতপ্রায় হয়েছেন, কেননা নগরে আর রুটি নেই। তখন বাদশাহ্ ইথিওপীয় এবদ-মেলককে হুকুম করলেন, তুমি এই স্থান থেকে ত্রিশ জন পুরুষকে সঙ্গে নিয়ে গিয়ে ইয়ারমিয়া নবী বেঁচে থাকতে থাকতে তাঁকে কুয়া থেকে তুলে আন।
Explore ইয়ারমিয়া 38:9-10
3
ইয়ারমিয়া 38:2
যথা, ‘মাবুদ এই কথা বলেন, যে কেউ এই নগরে থাকবে, সে তলোয়ারে, দুর্ভিক্ষে ও মহামারীতে মারা পড়বে; কিন্তু যে কেউ বের হয়ে কল্দীয়দের কাছে যাবে, সে বাঁচবে, লুটদ্রব্যের মত নিজের প্রাণ লাভ করে বাঁচবে।
Explore ইয়ারমিয়া 38:2
Home
Bible
Plans
Videos