তখন মাবুদ জবাবে আমাকে বললেন, এই দর্শনের কথা লেখ, সুস্পষ্ট করে ফলকে খোদাই কর, যে পাঠ করে, সে যেন দৌড়াতে পারে। কেননা এই দর্শন এখনও নিরূপিত কালের জন্য ও তা পরিণামের আকাঙ্খা করছে, আর মিথ্যে হবে না; তার বিলম্ব হলেও তার অপেক্ষা কর, কেননা তা অবশ্য উপস্থিত হবে, যথাসময়ে পূর্ণ হবে, বিলম্ব করবে না।