পরে তিনি ইউসুফকে দোয়া করে বললেন, সেই আল্লাহ্, যাঁর সাক্ষাতে আমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইস্হাক গমনাগমন করতেন— সেই আল্লাহ্, যিনি প্রথম থেকে আজ পর্যন্ত আমার পালক হয়ে আসছেন— সেই ফেরেশতা, যিনি আমাকে সমস্ত আপদ থেকে মুক্ত করেছেন, তিনিই এই বালক দু’টিকে দোয়া করুন। এদের দ্বারা আমার নাম ও আমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইস্হাকের নাম পরিচিত হোক এবং এরা দেশের মধ্যে বহুগোষ্ঠীতে পরিণত হোক।