তোমরা নিজেদের পক্ষে কোন অদ্ভুত লক্ষণ দেখাও, তখন তুমি হারুনকে বলো, তোমার লাঠি নিয়ে ফেরাউনের সম্মুখে নিক্ষেপ কর; তাতে তা সাপ হয়ে যাবে। তখন মূসা ও হারুন ফেরাউনের কাছে গিয়ে মাবুদের হুকুম অনুসারে কাজ করলেন; হারুন ফেরাউনের ও তাঁর কর্মকর্তাদের সম্মুখে তাঁর লাঠি নিক্ষেপ করলেন, তাতে তা সাপ হয়ে গেলো।