হে আমার আল্লাহ্, কান দাও, শোন, চোখ মেলে দেখো এবং আমাদের ধ্বংসিত স্থানগুলোর প্রতি ও যার উপরে তোমার নাম কীর্তিত হয়েছে, সেই নগরের প্রতি দৃষ্টিপাত কর; কারণ আমরা নিজের ধার্মিকতার জন্য নয়, কিন্তু তোমার মহাকরুণা স্মরণ করেই তোমার সম্মুখে আমাদের ফরিয়াদ উপস্থিত করলাম। হে মালিক, শোন; হে মালিক, মাফ কর; হে মালিক, মনোযোগ দাও ও কাজ কর, বিলম্ব করো না; হে আমার আল্লাহ্, তোমার নিজের অনুরোধে কাজ কর, কেননা তোমার নগর ও তোমার লোকদের উপরে তোমার নাম কীর্তিত হয়েছে।