1
দানিয়াল 6:10
কিতাবুল মোকাদ্দস
BACIB
পত্রখানি স্বাক্ষরিত হয়েছে, দানিয়াল যখন তা জানতে পারলেন, তখন তিনি তাঁর বাড়িতে গেলেন; তাঁর কুঠরীতে জানালা জেরুশালেমের দিকে খোলা ছিল; তিনি দিনের মধ্যে তিনবার হাঁটু পেতে তাঁর আল্লাহ্র সম্মুখে মুনাজাত ও প্রশংসা-গজল করলেন, যেমন আগে করতেন।
Compare
Explore দানিয়াল 6:10
2
দানিয়াল 6:22
আমার আল্লাহ্ তাঁর ফেরেশতা পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করেছেন, তারা আমার ক্ষতি করে নি; কেননা তাঁর সাক্ষাতে আমার নির্দোষিতা পরিলক্ষিত হল; এবং হে বাদশাহ্, আপনার সাক্ষাতেও আমি কোন অপরাধ করি নি।
Explore দানিয়াল 6:22
3
দানিয়াল 6:26-27
আমি এই হুকুম করছি, আমার রাজ্যের অধীন সমস্ত জায়গায় লোকেরা দানিয়ালের আল্লাহ্র সাক্ষাতে কম্পমান হোক ও ভয় করুক; কেননা তিনি জীবন্ত আল্লাহ্ ও অনন্তকাল স্থায়ী এবং তাঁর রাজ্য অবিনাশী ও তাঁর কর্তৃত্ব শেষ পর্যন্ত থাকবে। তিনি রক্ষা করেন ও উদ্ধার করেন এবং তিনি বেহেশতে ও দুনিয়াতে চিহ্ন-কাজ ও আলৌকিক কাজ সাধন করেন; তিনি দানিয়ালকে সিংহদের হাত থেকে রক্ষা করেছেন।’
Explore দানিয়াল 6:26-27
4
দানিয়াল 6:16
তখন বাদশাহ্ হুকুম দিলেন, তাই তাঁরা দানিয়ালকে এনে সিংহদের খাতে নিক্ষেপ করলেন। বাদশাহ্ দানিয়ালকে বললেন, তুমি অবিরত যাঁর সেবা করে থাক, তোমার সেই আল্লাহ্ তোমাকে রক্ষা করবেন।
Explore দানিয়াল 6:16
Home
Bible
Plans
Videos