দাউদ অবীশয় ও তাঁর সমস্ত গোলামকে আরও বললেন, দেখ, আমার ঔরসজাত পুত্র আমার প্রাণনাশের চেষ্টা করছে, তবে ঐ বিন্ইয়ামীনীয় কি না করবে? ওকে থাকতে দাও; ও বদদোয়া দিক;, কেননা মাবুদ ওকে অনুমতি দিয়েছেন। হয় তো মাবুদ আমার উপরে কৃত অন্যায়ের প্রতি দৃষ্টিপাত করবেন এবং আজ আমাকে দেওয়া বদদোয়ার পরিবর্তে মাবুদ আমার মঙ্গল করবেন।