1
২ বাদশাহ্নামা 5:1
কিতাবুল মোকাদ্দস
BACIB
অরামের বাদশাহ্র সেনাপতি নামান তাঁর মালিকের চোখে একজন মহান ও সম্মানিত লোক ছিলেন, কেননা তাঁরই দ্বারা মাবুদ অরামকে বিজয়ী করেছিলেন; আর তিনি ছিলেন বলবান বীর, কিন্তু তাঁর কুষ্ঠরোগ ছিল।
Compare
Explore ২ বাদশাহ্নামা 5:1
2
২ বাদশাহ্নামা 5:10
তখন আল-ইয়াসা তাঁর কাছে এক জন দূত পাঠিয়ে বললেন, আপনি গিয়ে সাতবার জর্ডানে গোসল করুন, আপনার নতুন চামড়া হবে ও আপনি পাক-পবিত্র হবেন।
Explore ২ বাদশাহ্নামা 5:10
3
২ বাদশাহ্নামা 5:14
তখন তিনি আল্লাহ্র লোকের হুকুম অনুসারে নেমে গিয়ে সাতবার জর্ডানে ডুব দিলেন, তাতে ক্ষুদ্র বালকের মত তাঁর নতুন মাংস হল ও তিনি পাক-পবিত্র হলেন।
Explore ২ বাদশাহ্নামা 5:14
4
২ বাদশাহ্নামা 5:11
তখন নামান ক্রুদ্ধ হয়ে চলে গেলেন, আর বললেন, দেখ, আমি ভেবেছিলাম, তিনি অবশ্য বের হয়ে আমার কাছে আসবেন এবং দাঁড়িয়ে তাঁর আল্লাহ্ মাবুদের নামে ডাকবেন, আর কুষ্ঠ-স্থানের উপর হাত দুলিয়ে কুষ্ঠরোগীকে উদ্ধার করবেন।
Explore ২ বাদশাহ্নামা 5:11
5
২ বাদশাহ্নামা 5:13
কিন্তু তাঁর গোলামেরা কাছে এসে নিবেদন করলো, পিতা, ঐ নবী যদি কোন মহৎ কাজ করার হুকুম আপনাকে দিতেন, আপনি কি তা করতেন না? তবে গোসল করে পাক-পবিত্র হোন, তাঁর এই হুকুমটি কি মানবেন না?
Explore ২ বাদশাহ্নামা 5:13
6
২ বাদশাহ্নামা 5:3
সে তার বেগম সাহেবাকে বললো, আহা! সামেরিয়ায় যে নবী আছেন, তাঁর সঙ্গে যদি আমার মালিকের সাক্ষাৎ হত, তবে তিনি তাঁকে কুষ্ঠরোগ থেকে উদ্ধার করতেন।
Explore ২ বাদশাহ্নামা 5:3