1
১ তীমথিয় 6:12
কিতাবুল মোকাদ্দস
BACIB
ঈমানের উত্তম যুদ্ধে প্রাণপণ কর; যে অনন্ত জীবনের জন্য তুমি আহ্বান পেয়েছ এবং অনেক সাক্ষীর সাক্ষাতে সেই উত্তম স্বীকারোক্তি উচ্চারণ করেছ, সেই অনন্ত জীবন ধরে রাখ।
Compare
Explore ১ তীমথিয় 6:12
2
১ তীমথিয় 6:10
কেননা ধনাসক্তি সমস্ত মন্দতার একটা মূল; তাতে রত হওয়াতে অনেক লোক ঈমান থেকে সরে বিপথগামী হয়েছে এবং নিজেরা নিজদের উপর অনেক যাতনা ডেকে এনেছে।
Explore ১ তীমথিয় 6:10
3
১ তীমথিয় 6:6
বাস্তবিকই আল্লাহ্-ভক্তি সন্তোষযুক্ত হলে মহালাভের উপায় হয়
Explore ১ তীমথিয় 6:6
4
১ তীমথিয় 6:7
কেননা আমরা দুনিয়াতে কিছুই সঙ্গে আনি নি আর কিছুই সঙ্গে করে নিয়ে যেতেও পারি না
Explore ১ তীমথিয় 6:7
5
১ তীমথিয় 6:17
যারা এই যুগে ধনবান তাদেরকে এই হুকুম দাও যেন তারা অহংকারী না হয় এবং অস্থায়ী ধনের উপরে নয়, কিন্তু যিনি ধনবানের মত সমস্ত কিছুই আমাদের ভোগের জন্য যুগিয়ে দেন সেই আল্লাহ্রই উপরে প্রত্যাশা রাখে
Explore ১ তীমথিয় 6:17
6
১ তীমথিয় 6:9
কিন্তু যারা ধনী হতে বাসনা করে, তারা পরীক্ষায় ও ফাঁদে পড়ে এবং নানা ধরনের বোধশূন্য ও ক্ষতিকর কামনার হাতে ধরা পড়ে, যা মানুষকে সংহারে ও বিনাশে নিমজ্জিত করে।
Explore ১ তীমথিয় 6:9
7
১ তীমথিয় 6:18-19
যেন পরের উপকার করে, সৎ কাজরূপ ধনে ধনবান হয়, দানশীল হয়, সহভাগীকরণে তৎপর হয়; এভাবে তারা নিজেদের জন্য, ভবিষ্যতের জন্য উত্তম ভিত্তিমূলস্বরূপ সম্পদ প্রস্তুত করুক যেন যা প্রকৃতরূপে জীবন তা-ই ধরে রাখতে পারে।
Explore ১ তীমথিয় 6:18-19