অতএব আমার ইচ্ছা সমস্ত স্থানে পুরুষেরা কোন রকম ক্রোধ ও বির্তক ছাড়াই পবিত্র হাত তুলে মুনাজাত করুক। সেইভাবে স্ত্রীলোকেরাও ভদ্র ও মার্জিতভাবে পরিপাটি বেশে নিজদেরকে ভূষিত করুক; নানা রকমে চুলের বেনী বেঁধে, সোনা, বা মুক্তা, বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়, কিন্তু— যারা আল্লাহ্ ভক্তির দাবী রাখে এমন স্ত্রীলোকদের যোগ্য— সৎকাজে ভূষিত হোক।