তে মোশি মুজুঙেন্দি এ কধাগান্ ফগদাঙ্ গুরি গুরি গেলঅ, “লগেপ্রভু, লগেপ্রভু, তে মেয়্যেলোই ভরা আর দোয়্যের্ গোজেন। তে সহজে বেজার্ ন-অয়। তার্ অমকদ কোচ্পানা আর বিশ্বেজর্ দুযি নেই। তার্ অমকদ কোচ্পানা আজার্ আজার্ বংশ ধুরিনে থেবঅ। তে অন্যেয়, উল্লোমি আর পাপ্ ক্ষেমা গরে, মাত্তর্ দুষীগুনোরে সাজা-দে। তে বাবর্ অন্যেয়র্ সাজা তার্ বংশর্ তিন্নো-চের্বো বংশধর্ সং দি থায়।”