লগেপ্রভু আর কত্তে, “সে দিনুন্ এজের্ যেক্কে এদক্ শোজ্য জোর্মেবাক্ যে, সিগুন বেক্কুন কাবিবার আগে আরঅ চাষ গুরিবার সময় এবঅ আর এদক্ আংগুর অবাক্ যে, সিগুন বেক্কুন মাড়িবার আগেদি আরঅ ফসল লাগেবার সময় এবঅ। দাঙর্ দাঙর্ মুড়োগুনোত্তুন্ বোউত্ নূয়ো আংগুর-রস পাহ্ যেবঅ আর সিগুনে বেক চিগোন্ চিগোন্ মুড়োগুনোরে যেন ধোইনে নেযেব। বন্দীদজাত্ থেইয়্যে মঅ মানুচ্ ইস্রায়েলীয়গুনোরে মুই ফিরেই আনিম; তারা ভস্ত ওই যেইয়্যে শঅরানি আরঅ বানেবাক্ আর সিয়েনিত্ বজত্তি গুরিবাক্। তারা আংগুর খেত্ গুরিনে আংগুর-রস হেবাক্; তারা বাগান গুরিনে সিয়েনর্ ফলুন হেবাক্।