1
মালাখি ভাববাদীর পুস্তক 3:10
পবিত্র বাইবেল
BERV
“তোমাদের উৎপন্ন শস্যের, পশুপালের এবং আয়ের এক দশমাংশ কোষাগারে নিয়ে এসো যাতে মন্দিরে সঞ্চয়ের জোগান থাকে। আর এতে আমায় পরীক্ষা করে দেখ আমি আকাশের দরজা খুলে তোমাদের পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করি কি না।
Compare
Explore মালাখি ভাববাদীর পুস্তক 3:10
2
মালাখি ভাববাদীর পুস্তক 3:11-12
আমি ক্ষতিকর কীট-পতঙ্গকে তোমার ক্ষেত্র ধ্বংস না করতে আদেশ দেব। তারা তোমার ক্ষেতের ফসল নষ্ট করবে না। দ্রাক্ষালতাগুলি দ্রাক্ষা উৎপন্ন করবে।” সর্বশক্তিমান প্রভু এই কথা বলেন। “সমস্ত জাতির লোকরা তোমাদের প্রশংসা করবে কারণ তোমরা একটি সুন্দর এবং চমৎকার দেশ পাবে।” সর্বশক্তিমান প্রভু এইসব কথা বলেছেন।
Explore মালাখি ভাববাদীর পুস্তক 3:11-12
3
মালাখি ভাববাদীর পুস্তক 3:17-18
প্রভু বলেছিলেন, “যখন আমি পৃথিবীকে বিচার করব ঐ লোকরা সেই দিন আমার হবে। সে সময় আমি তাদের প্রতি দয়া করব, যেমন করে পিতা তার সেবায় রত পুত্রের প্রতি করে। তখন তোমরা আমার কাছে ফিরে আসবে এবং ধার্মিক ও দুষ্টের মধ্যে পার্থক্য করতে শিখবে। ঈশ্বরের সেবাকারীদের সঙ্গে যারা তার সেবা করে না তাদের তফাত বুঝতে পারবে।”
Explore মালাখি ভাববাদীর পুস্তক 3:17-18
4
মালাখি ভাববাদীর পুস্তক 3:1
প্রভু সর্বশক্তিমান বলেন, “দেখ আমি আমার বার্তাবাহককে পাঠাচ্ছি এবং সে আমার আগে আগে আমার জন্য পথ পরিষ্কার করবে। তোমরা যে প্রভুর অন্বেষণ করছ, তিনি হঠাৎ তাঁর মন্দিরে আসবেন। হ্যাঁ, নতুন চুক্তির বার্তাবাহক যাঁকে তোমরা চাও, তিনি আসছেন।
Explore মালাখি ভাববাদীর পুস্তক 3:1