1
লেবীয় পুস্তক 26:12
পবিত্র বাইবেল
BERV
আমি তোমাদের সঙ্গে ওঠা বসা করব, তোমাদের ঈশ্বর হবো এবং তোমরা হবে আমার লোকজন।
Compare
Explore লেবীয় পুস্তক 26:12
2
লেবীয় পুস্তক 26:4
যদি তোমরা আমার আজ্ঞাসমূহ মেনে চলো তাহলে যে সময়ে বৃষ্টি আসা উচিৎ, আমি সে সময়ে তোমাদের বৃষ্টি দেবো। জমিতে শস্য উৎপন্ন হবে এবং মাঠের বৃক্ষগুলিতে ফল ধরবে।
Explore লেবীয় পুস্তক 26:4
3
লেবীয় পুস্তক 26:3
“আমার বিধিসমূহ ও আজ্ঞাসমূহ মনে রেখো এবং তাদের মান্য করো।
Explore লেবীয় পুস্তক 26:3
4
লেবীয় পুস্তক 26:6
আমি তোমাদের দেশে শান্তি বজায় রাখবো। তোমরা শান্তিতে থাকবে। কোন মানুষ তোমাদের ভীত সন্ত্রস্ত করবে না। বিপজ্জনক প্রাণীদের তোমাদের দেশের বাইরে রাখবো। আর তোমাদের দেশে শত্রু সৈন্যরা আসবে না।
Explore লেবীয় পুস্তক 26:6
5
লেবীয় পুস্তক 26:9
“আর আমি তোমাদের প্রতি প্রসন্ন হব। আমি তোমাদের অনেক সন্তান-সন্ততি দিয়ে আশীর্বাদ করব এবং তোমাদের সংখ্যা বৃদ্ধি করব। আমি তোমাদের সঙ্গে আমার চুক্তি রক্ষা করবো।
Explore লেবীয় পুস্তক 26:9
6
লেবীয় পুস্তক 26:13
আমিই প্রভু, তোমাদের ঈশ্বর। তোমরা মিশরে দাস ছিলে, কিন্তু আমি তোমাদের মিশরের বাইরে এনেছি। দাস হয়ে তোমরা ভারী ওজনের জিনিস বইতে গিয়ে নুয়ে থাকতে, কিন্তু আমি তোমাদের কাঁধের যোয়ালীর কাঠ ভেঙ্গে দিয়েছি। আমি তোমাদের আবার সোজা হয়ে হাঁটবার সুযোগ দিয়েছি।
Explore লেবীয় পুস্তক 26:13
7
লেবীয় পুস্তক 26:11
এছাড়াও আমি তোমাদের মধ্যে আমার পবিত্র শিবির বসাবো। আমি তোমাদের থেকে সরে যাবো না।
Explore লেবীয় পুস্তক 26:11
8
লেবীয় পুস্তক 26:1
“তোমাদের নিজেদের জন্য প্রতিমূর্ত্তি গড়বে না। তাদের প্রণাম করবার জন্যে তোমাদের দেশে মূর্ত্তি বা স্মৃতিফলকসমূহ গড়বে না। কেন? কারণ আমিই প্রভু তোমাদের ঈশ্বর!
Explore লেবীয় পুস্তক 26:1
9
লেবীয় পুস্তক 26:10
এক বছরের বেশী সময় ধরে তোমরা তোমাদের জমা করা শস্য খাবে। তোমরা নতুন শস্যাদি ছেদন করবে, তারপর নতুন শস্যগুলি রাখার মত জায়গার জন্য পুরানো শস্যগুলিকে ফেলে দেবে।
Explore লেবীয় পুস্তক 26:10
10
লেবীয় পুস্তক 26:8
তোমাদের পাঁচ জন তাদের 100 জনকে ধাওয়া করবে এবং 100 জন ধাওয়া করবে 10,000 জনকে। তোমরা তোমাদের শত্রুদের পরাজিত করবে এবং তোমাদের অস্ত্র দিয়ে তাদের হত্যা করবে।
Explore লেবীয় পুস্তক 26:8
11
লেবীয় পুস্তক 26:5
দ্রাক্ষা ফলগুলি সংগ্রহ করার সময় না আসা পর্যন্ত তোমাদের শস্যাদি মাড়াই চলতে থাকবে এবং রোপণের সময় না আসা পর্যন্ত তোমাদের দ্রাক্ষা সংগ্রহ চলতে থাকবে। সুতরাং খাবার জন্য তোমাদের প্রচুর খাবার থাকবে এবং তোমরা নির্ভয়ে তোমাদের দেশে বাস করবে।
Explore লেবীয় পুস্তক 26:5
12
লেবীয় পুস্তক 26:7
“তোমরা তোমাদের শত্রুদের তাড়া করে পরাজিত করবে এবং তরবারি দিয়ে তাদের হত্যা করবে।
Explore লেবীয় পুস্তক 26:7
13
লেবীয় পুস্তক 26:2
“আমার বিশ্রামের বিশেষ দিনগুলি মনে রেখো এবং আমার পবিত্র স্থানকে সম্মান দিও। আমিই প্রভু!
Explore লেবীয় পুস্তক 26:2