1
বিচারকর্ত্তৃগণের বিবরণ 7:2
পবিত্র বাইবেল
BERV
তখন প্রভু গিদিয়োনকে বললেন, “মিদিয়নের লোকদের হারাবার জন্য আমি তোমার লোকদের সাহায্য করতে যাচ্ছি। কিন্তু এই কাজের পক্ষে তোমার লোকজন অনেক বেশী। ইস্রায়েলীয়রাও আমাকে ভুলে থাকুক, আর বড়াই করে বলুক যে, তারা নিজেরাই নিজেদের বাঁচিয়েছে—তা আমি চাই না।
Compare
Explore বিচারকর্ত্তৃগণের বিবরণ 7:2
2
বিচারকর্ত্তৃগণের বিবরণ 7:7
প্রভু গিদিয়োনকে বললেন, “মিদিয়নীয়দের পরাজিত করতে আমি ঐ 300 জন লোককে কাজে লাগাবো। যারা কুকুরের মত চুক্চুক্ করে জল পান করেছিল আমি তাদের দ্বারাই ইস্রায়েলকে রক্ষা করব। বাকি লোকরা বাড়ি চলে যাক।”
Explore বিচারকর্ত্তৃগণের বিবরণ 7:7
3
বিচারকর্ত্তৃগণের বিবরণ 7:3
সেই জন্য এখন তাদের কাছে জানিয়ে দাও, ‘যে ভীতু সে গিলিয়দ পর্বত থেকে চলে যেতে পারে। সে বাড়ি ফিরে যেতে পারে।’” তখন 22,000 লোক গিদিয়োনকে ফেলে রেখে ঘরে ফিরে গিয়েছিল। 10,000 লোক অবশ্য তখনও থেকে গেল।
Explore বিচারকর্ত্তৃগণের বিবরণ 7:3
4
বিচারকর্ত্তৃগণের বিবরণ 7:4
তারপর প্রভু গিদিয়োনকে বললেন, “তবুও তোমার সঙ্গে অনেক বেশী লোক রয়েছে। তাদের জলের দিকে নিয়ে যাও, তোমার হয়ে আমি সেখানে তাদের পরীক্ষা করব। আমি যখন বলব, ‘এই লোকটা তোমার সঙ্গে যাবে,’ তখন সে যাবে। আবার যখন বলব, ‘ঐ লোকটা যাবে না,’ তখন সে যাবে না।”
Explore বিচারকর্ত্তৃগণের বিবরণ 7:4
5
বিচারকর্ত্তৃগণের বিবরণ 7:5-6
সেই মতো গিদিয়োন লোকগুলোকে জলের দিকে নিয়ে গেলেন। সেই জলের কাছে প্রভু গিদিয়োনকে বললেন, “এইভাবে লোকগুলোকে আলাদা আলাদা করো: যারা কুকুরের মতো জিভ দিয়ে চুকচুক্ করে জল পান করবে তারা হবে এক গোষ্ঠী, আর যারা মাথা নীচু করে জল পান করবে তারা হবে অন্য একটি গোষ্ঠী।” তিনশো জন লোক হাত দিয়ে মুখের কাছে জল নিয়ে কুকুরের মত চুকচুক্ করে জল পান করল। অন্যান্যরা পান করল মাথা হেঁট করে।
Explore বিচারকর্ত্তৃগণের বিবরণ 7:5-6