YouVersion Logo
Search Icon

“প্রভু তোমাদের ঈশ্বর, তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস‌্হাক, এবং যাকোবের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। তোমাদের এই দেশ দেওয়ার জন্য প্রভু প্রতিজ্ঞা করেছিলেন। প্রভু সেই দেশ তোমাদের দেবেন এবং তোমরা যেগুলো তৈরী করো নি সেই বৃহৎ‌‌ এবং সম্পদশালী শহরগুলোও তিনি তোমাদের দেবেন। প্রভু তোমাদের এমন উত্তম দ্রব্যে পরিপূর্ণ বাড়ী দেবেন, যে দ্রব্য তোমরা সেখানে রাখো নি। প্রভু তোমাদের এমন অনেক কূপ দেবেন যা তোমরা খনন করো নি। খেয়ে দেয়ে তৃপ্ত হলে পর প্রভু তোমাদের প্রচুর দ্রাক্ষার ক্ষেত এবং জলপাইয়ের গাছ দেবেন যেগুলো তোমরা রোপণ করনি। “কিন্তু খুব সাবধান! প্রভুকে ভুলো না। মনে রেখো তোমরা মিশরে ক্রীতদাস ছিলে, কিন্তু প্রভু তোমাদের মিশর থেকে বাইরে নিয়ে এসেছিলেন।

Free Reading Plans and Devotionals related to দ্বিতীয় বিবরণ 6