“আজ এই দুই পথের মধ্যে যে কোন একটি বেছে নেওয়ার সুযোগ তোমাদের হয়েছে আর আকাশ ও পৃথিবীকে আমি এই বিষয়ে সাক্ষী রাখছি। তোমরা জীবন বা মৃত্যু বেছে নিতে পারো। প্রথমটি মনোনীত করলে তোমরা আশীর্বাদ পাবে। যদি তোমরা অপরটি মনোনীত কর তাহলে আসবে অভিশাপ। সুতরাং জীবন মনোনীত কর, তাহলে তোমরা এবং তোমাদের সন্তানরা বাঁচবে। তোমরা অবশ্যই তোমাদের প্রভু, ঈশ্বরকে ভালবাসবে ও তাঁর বাধ্য হবে। তাঁকে পরিত্যাগ করো না, কারণ প্রভুই তোমাদের জীবন এবং প্রভু তোমাদের পূর্বপুরুষ অব্রাহাম, ইস্হাক এবং যাকোবকে যে দেশ দিতে প্রতিজ্ঞা করেছিলেন, সেই দেশে তিনি তোমাদের দীর্ঘজীবি করবেন।”