1
দ্বিতীয় বিবরণ 18:10-11
পবিত্র বাইবেল
BERV
তোমাদের বেদীর ওপরের আগুনে তোমরা তোমাদের পুত্রদের অথবা কন্যাদের উৎসর্গ করবে না। কোন ভাববাদীর সঙ্গে কথা বলে অথবা কোন যাদুকর, কোন ডাইনি অথবা কোন মায়াবীর কাছে গিয়ে নিজেদের ভবিষ্যৎ জানার চেষ্টা করবে না। কাউকে অন্যান্য লোকদের ওপরে যাদুমন্ত্রের প্রয়োগ করার চেষ্টা করতে দিও না। তোমাদের কোনো লোককে ভুতুড়িয়া অথবা যাদুকর হতে দিও না; এবং মৃত লোকের আত্মার সঙ্গে কথা বলার চেষ্টা করো না।
Compare
Explore দ্বিতীয় বিবরণ 18:10-11
2
দ্বিতীয় বিবরণ 18:12
ঐ সমস্ত কাজ যারা করে, সেইসব লোকদের প্রভু, তোমাদের ঈশ্বর, ঘৃণা করেন। এই কারণেই প্রভু ঐ সমস্ত জাতির লোকদের তোমাদের সামনে দেশ ছেড়ে যেতে বাধ্য করেছেন।
Explore দ্বিতীয় বিবরণ 18:12
3
দ্বিতীয় বিবরণ 18:22
যদি কোনো ভাববাদী বলে যে সে প্রভুর জন্য বলছে, কিন্তু যা বলছে তা না ঘটে, তাহলেই তোমরা জানবে যে প্রভু সেটি বলেন নি। তোমরা বুঝতে পারবে যে, এই ভাববাদী তার নিজের ধারণার কথাই বলছে। তোমরা তাকে ভয় পেও না।
Explore দ্বিতীয় বিবরণ 18:22
4
দ্বিতীয় বিবরণ 18:13
তোমরা অবশ্যই প্রভু তোমাদের ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে বিশ্বস্ত থাকবে।
Explore দ্বিতীয় বিবরণ 18:13