তারা শমূয়েলকে বলল, “আপনি বৃদ্ধ হয়েছেন, আর আপনার পুত্ররা ঠিকভাবে জীবন কাটাচ্ছে না। তারা আপনার মতো নয়। তাই বলছি, আপনি আমাদের একটা রাজার ব্যবস্থা করুন, অন্যান্য সব দেশে যেমন থাকে।”
এইভাবে প্রবীণরা তাদের নেতৃত্ব দিতে পারে এমন একজন রাজা চাইল। কিন্তু শমূয়েলের মনে হল এটা একটা খারাপ চিন্তা। তাই তিনি প্রভুর কাছে প্রার্থনা করলেন।