সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যাবে,
নক্ষত্রগুলি দীপ্তি বিকিরণ বন্ধ করবে।
সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করবেন
এবং জেরুশালেম থেকে করবেন বজ্রধ্বনি;
পৃথিবী ও আকাশ কম্পিত হবে।
কিন্তু সদাপ্রভু তাঁর প্রজাদের জন্য আশ্রয়স্থান হবেন,
ইস্রায়েলের জন্য হবেন এক দৃঢ় দুর্গ।