ওহে যাজকেরা, তোমরা শোকের বস্ত্র পরে বিলাপ করো;
যারা বেদির সামনে পরিচর্যা করো, তোমরা হাহাকার করো।
তোমরা, যারা আমার ঈশ্বরের সামনে পরিচর্যা করো,
তোমরাও এসো, সমস্ত রাত্রি শোকের বস্ত্র পরে কাটাও;
কারণ ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য
তোমাদের ঈশ্বরের গৃহে আনা হয়নি।