1
যাত্রা পুস্তক 20:2-3
বাংলা সমকালীন সংস্করণ
BCV
“আমিই তোমার ঈশ্বর সেই সদাপ্রভু, যিনি তোমাকে মিশর থেকে, ক্রীতদাসত্বের সেই দেশ থেকে বের করে এনেছেন। “আমার সামনে তুমি অন্য কোনও দেবতা রাখবে না।
Compare
Explore যাত্রা পুস্তক 20:2-3
2
যাত্রা পুস্তক 20:4-5
নিজের জন্য তুমি ঊর্ধ্বস্থ স্বর্গের বা অধঃস্থ পৃথিবীর বা জলরাশির তলার কোনো কিছুর আকৃতিবিশিষ্ট কোনও প্রতিমা তৈরি করবে না। তুমি তাদের কাছে মাথা নত করবে না বা তাদের আরাধনা করবে না; কারণ আমি, তোমার ঈশ্বর সদাপ্রভু, এক ঈর্ষান্বিত ঈশ্বর, বাবা-মার করা পাপের কারণে সন্তানদের শাস্তি দিই, যারা আমাকে ঘৃণা করে তাদের তৃতীয় ও চতুর্থ প্রজন্ম পর্যন্ত দিই
Explore যাত্রা পুস্তক 20:4-5
3
যাত্রা পুস্তক 20:12
তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান কোরো, যেন তুমি সেই দেশে দীর্ঘকাল বেঁচে থাকতে পারো, যে দেশ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে দিচ্ছেন।
Explore যাত্রা পুস্তক 20:12
4
যাত্রা পুস্তক 20:8
পবিত্রতায় বিশ্রামদিন পালন করে স্মরণ কোরো।
Explore যাত্রা পুস্তক 20:8
5
যাত্রা পুস্তক 20:7
তোমার ঈশ্বর সদাপ্রভুর নামের অপব্যবহার কোরো না, কারণ যে কেউ তাঁর নামের অপব্যবহার করে সদাপ্রভু তাকে নির্দোষ প্রতিপন্ন করবেন না।
Explore যাত্রা পুস্তক 20:7
6
যাত্রা পুস্তক 20:9-10
ছয় দিন তুমি পরিশ্রম করবে ও তোমার সব কাজকর্ম করবে, কিন্তু সপ্তম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন। সেদিন তুমি, তোমার ছেলে বা মেয়ে, তোমার দাস বা দাসী, তোমার পশুপাল, বা তোমার নগরে বসবাসকারী কোনো বিদেশি, কেউ কোনও কাজ কোরো না।
Explore যাত্রা পুস্তক 20:9-10
7
যাত্রা পুস্তক 20:17
তুমি তোমার প্রতিবেশীর ঘরবাড়ির প্রতি লোভ কোরো না। তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর, বা তার দাস বা দাসীর, তার বলদের বা গাধার, বা তোমার প্রতিবেশীর অধিকারভুক্ত কোনো কিছুর প্রতি লোভ কোরো না।”
Explore যাত্রা পুস্তক 20:17
8
যাত্রা পুস্তক 20:16
তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ো না।
Explore যাত্রা পুস্তক 20:16
9
যাত্রা পুস্তক 20:14
তুমি ব্যভিচার কোরো না।
Explore যাত্রা পুস্তক 20:14
10
যাত্রা পুস্তক 20:13
তুমি নরহত্যা কোরো না।
Explore যাত্রা পুস্তক 20:13
11
যাত্রা পুস্তক 20:15
তুমি চুরি কোরো না।
Explore যাত্রা পুস্তক 20:15