1
দ্বিতীয় বিবরণ 28:1
বাংলা সমকালীন সংস্করণ
BCV
তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্পূর্ণ বাধ্য হও এবং আমি আজ তাঁর যেসব আদেশ তোমাদের দিচ্ছি তা পালন করো, তাহলে তোমাদের ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সব জাতির উপরে তোমাদের স্থান দেবেন।
Compare
Explore দ্বিতীয় বিবরণ 28:1
2
দ্বিতীয় বিবরণ 28:2
তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হও তবে এসব আশীর্বাদ তোমরা পাবে আর তা তোমাদের সঙ্গে থাকবে
Explore দ্বিতীয় বিবরণ 28:2
3
দ্বিতীয় বিবরণ 28:13
সদাপ্রভু এমন করবেন যাতে তোমরা সকলের মাথার উপরে থাকো, পায়ের তলায় নয়। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর যেসব আদেশ আজ আমি তোমাদের দিচ্ছি তাতে যদি মনোযোগ দাও এবং যত্নের সঙ্গে পালন করো, তবে সবসময় তোমরা উন্নত হবে, কখনোই অবনত হবে না।
Explore দ্বিতীয় বিবরণ 28:13
4
দ্বিতীয় বিবরণ 28:12
তোমাদের সময়মতো বৃষ্টি দিয়ে তোমাদের হাতের সব কাজে আশীর্বাদ করবার জন্য সদাপ্রভু তাঁর দানের ভাণ্ডার, আকাশ খুলে দেবেন। তোমরা অনেক জাতিকে ঋণ দেবে কিন্তু তোমরা নিজেরা কারোর কাছ থেকে ঋণ নেবে না।
Explore দ্বিতীয় বিবরণ 28:12
5
দ্বিতীয় বিবরণ 28:7
যারা শত্রু হয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে সদাপ্রভু এমন করবেন যাতে তারা তোমাদের সামনে হেরে যায়। তারা একদিক থেকে তোমাদের আক্রমণ করতে এসে সাত দিক দিয়ে পালিয়ে যাবে।
Explore দ্বিতীয় বিবরণ 28:7
6
দ্বিতীয় বিবরণ 28:8
তোমাদের গোলাঘরের উপর সদাপ্রভুর আশীর্বাদ থাকবে এবং যে কাজে তোমরা হাত দেবে তাতেই তিনি আশীর্বাদ করবেন। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাঁর দেওয়া দেশে তোমাদের আশীর্বাদ করবেন।
Explore দ্বিতীয় বিবরণ 28:8
7
দ্বিতীয় বিবরণ 28:6
ভিতরে আসবার সময় তোমরা আশীর্বাদ পাবে এবং বাইরে যাওয়ার সময় তোমরা আশীর্বাদ পাবে।
Explore দ্বিতীয় বিবরণ 28:6
8
দ্বিতীয় বিবরণ 28:3
তোমরা নগরে আশীর্বাদ পাবে এবং দেশে আশীর্বাদ পাবে।
Explore দ্বিতীয় বিবরণ 28:3
9
দ্বিতীয় বিবরণ 28:4
তোমাদের গর্ভের ফলে, ক্ষেতের ফসলে এবং পশুধনের ফলে আশীর্বাদ পাবে—তোমাদের পশুপালের বাছুর ও মেষীদের শাবক।
Explore দ্বিতীয় বিবরণ 28:4
10
দ্বিতীয় বিবরণ 28:9
তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা পালন করো ও তাঁর পথে চলো তাহলে তিনি তাঁর প্রতিজ্ঞার উপর শপথ অনুসারে তোমাদের তাঁর পবিত্র প্রজা হিসেবে স্থাপন করবেন।
Explore দ্বিতীয় বিবরণ 28:9
11
দ্বিতীয় বিবরণ 28:5
তোমাদের ঝুড়ি এবং ময়দা মাখার পাত্রে আশীর্বাদ পাবে।
Explore দ্বিতীয় বিবরণ 28:5
12
দ্বিতীয় বিবরণ 28:11
সদাপ্রভু তোমাদের খুব সমৃদ্ধ করবেন—তোমাদের গর্ভের ফলে, পশুধনের ফলে এবং ক্ষেতের ফসলে—সেই দেশে যা তিনি দেবেন বলে তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন।
Explore দ্বিতীয় বিবরণ 28:11
13
দ্বিতীয় বিবরণ 28:10
তখন পৃথিবীর সমস্ত জাতি দেখতে পাবে যে, সদাপ্রভুর নামেই তোমাদের পরিচয়, আর তাতে তারা তোমাদের ভয় করে চলবে।
Explore দ্বিতীয় বিবরণ 28:10
14
দ্বিতীয় বিবরণ 28:14
আজ আমি তোমাদের যেসব আদেশ দিচ্ছি, অন্য দেবতাদের অনুগামী হয়ে এবং তাদের সেবা করার জন্য তার ডানদিকে কিংবা বাঁদিকে যাবে না।
Explore দ্বিতীয় বিবরণ 28:14
15
দ্বিতীয় বিবরণ 28:15
কিন্তু তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথায় কান না দাও এবং আজকে দেওয়া আমার এসব আদেশ ও অনুশাসন যত্নের সঙ্গে পালন না করো, তাহলে এসব অভিশাপ তোমাদের উপর নেমে আসবে এবং তোমাদের সঙ্গে থাকবে
Explore দ্বিতীয় বিবরণ 28:15