“আমি এই আদেশ জারি করলাম যে আমার রাজ্যের চতুর্দিকে সমস্ত মানুষ দানিয়েলের ঈশ্বরকে ভয় ও ভক্তি করবে।
“কারণ তিনি জীবন্ত ঈশ্বর
এবং তিনি অনন্তকালস্থায়ী ঈশ্বর;
তাঁর রাজ্য ধ্বংস হবে না, ও
তাঁর আধিপত্য শেষ হবে না,
তিনি রক্ষা করেন, পরিত্রাণ দেন;
তিনি স্বর্গে ও মর্তে
চিহ্নকাজ ও আশ্চর্য কাজ সাধন করেন।
তিনিই দানিয়েলকে রক্ষা করেছেন
সিংহদের কবল থেকে।”