“এমন সময় আসছে,” সদাপ্রভু ঘোষণা করেন,
“যখন চাষি শস্যচ্ছেদকের সঙ্গে
ও দ্রাক্ষাফল মাড়াইকারী বীজবপনকারীর সঙ্গে মিলিত হবে।
পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ফোঁটায় ফোঁটায় ঝরে পড়বে
ও সব পাহাড় থেকে তা প্রবাহিত হবে।
আমি আমার নির্বাসিত প্রজা ইস্রায়েলকে আবার ফিরিয়ে আনব।
“তারা ধ্বংসিত নগরগুলিকে পুনর্নির্মাণ করে সেগুলির মধ্যে বসবাস করবে।
তারা দ্রাক্ষাক্ষেত রোপণ করে সেগুলি থেকে উৎপন্ন দ্রাক্ষারস পান করবে;
তারা বিভিন্ন উদ্যান তৈরি করে সেগুলির ফল ভোজন করবে।