কিন্তু ধর তুমি তোমার মনে স্থির করেছ
এবং ঈশ্বরের দিকে তোমার হাত বাড়িয়ে দিয়েছ;
ধর তোমার হাতে অপরাধ ছিল,
কিন্তু পরে তুমি তা তোমার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছ
এবং তোমার তাঁবুতে অধার্মিকতাকে বাস করতে দাওনি।
তাহলে তুমি নিশ্চই তোমার মুখ লজ্জাহীন ভাবে তুলতে পারবে;
সত্যি, তুমি অপরিবর্তনীয় হবে এবং ভয় করবে না।