পলেষ্টীয়দের বিষয়ে সদাপ্রভুর এই বাক্য ভাববাদী যিরমিয়ের কাছে এল। ফরৌণ ঘসা আক্রমণ করবার আগে এই বাক্য এল। “সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, উত্তর দিক থেকে বন্যার জল উথলে উঠছে। তারা প্লাবনকারী নদীর মত হবে! তখন তা দেশ এবং তার সব কিছু, সমস্ত শহর ও তার বাসিন্দা সমস্ত কিছুকে ছাপিয়ে যাবে! তাতে সবাই সাহায্যের জন্য চিৎকার করবে এবং দেশের সমস্ত বাসিন্দা বিলাপ করবে।