1
যিশাইয় 14:12
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
IRVBen
হে শুকতারা, ভোরের সন্তান, তুমি তো স্বর্গ থেকে পড়ে গেছ। তুমি জাতিদের পরাজিত করেছিলে, আর তুমিই কিভাবে পৃথিবী থেকে উচ্ছিন্ন হয়েছ।
Compare
Explore যিশাইয় 14:12
2
যিশাইয় 14:13
তুমি তোমার হৃদয়ে বলেছিলে, আমি স্বর্গে উঠব, ঈশ্বরের তারাগুলোর উপরে আমার সিংহাসন উন্নত হবে এবং আমি সমাগম পর্বতে, উত্তর দিকের প্রান্তে বসব।
Explore যিশাইয় 14:13
3
যিশাইয় 14:14
আমি মেঘের উচ্চতার উপরে উঠব; আমি নিজেকে অতি সর্বশক্তিমান মহান ঈশ্বরের সমান করব।
Explore যিশাইয় 14:14
4
যিশাইয় 14:15
অথচ তুমি এখন পাতালের দিকে, গভীরতম গর্তের দিকে নেমেছ।
Explore যিশাইয় 14:15