সদাপ্রভু তাঁর সামনে দিয়ে গেলেন ও এই ঘোষণা করলেন,
“সদাপ্রভু, সদাপ্রভু,
করুণাময় ও কৃপাবান ঈশ্বর,
ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান;
হাজার হাজার পুরুষ পর্যন্ত অনুগ্রহদানকারী,
অপরাধের, খারাপ কাজের ও পাপের ক্ষমাকারী;
তবুও তিনি অবশ্যই পাপের শাস্তি দেন;
ছেলে নাতিদের উপরে, তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত,
তিনি বাবাদের অপরাধের শাস্তি দেন।”