1
প্রকাশিত বাক্য 14:13
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
এর পরে আমি স্বর্গ থেকে এই বাণী সুনলাম: “লেখ, এখন থেকে প্রভুর আশ্রিতরূপে যাদের মৃত্যু হবে, তারা ধন্য। পবিত্র আত্মা বলছেন, অবশ্যই তারা ধন্য, শ্রম থেকে অব্যাহতি লাভ করবে তারা, কারণ তাদের কীর্তি তাদের অনুসরণ করবে।”
Compare
Explore প্রকাশিত বাক্য 14:13
2
প্রকাশিত বাক্য 14:12
পুণ্যাত্মা ব্যক্তি যারা ঈশ্বরের নির্দেশ পালন করে, যীশুর প্রতি বিশ্বাসে অটল থাকে, এখানেই তাদের ধৈর্যের পরীক্ষা হবে।
Explore প্রকাশিত বাক্য 14:12
3
প্রকাশিত বাক্য 14:7
তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করেলন, “ঈশ্বরকে সম্ভ্রম কর, তাঁর মর্যাদা স্বীকার কর, কারণ তাঁর বিচাররে লগ্ন সমুপস্থিত। স্বপর্গ, মর্ত্য, সমুদ্র ও জলধির সমস্ত উৎসের স্রষ্টা যিনি তাঁরই আরাধনা কর।”
Explore প্রকাশিত বাক্য 14:7
4
প্রকাশিত বাক্য 14:9-11
এঁদের পরে তৃতীয় আর একজন স্বর্গদূত এসে উচ্চকণ্ঠে ঘোষণা করলেনঃ “কেউ যদি এই পশু ও তার মূর্তির পূজা করে এবং ললাট কিম্বা হস্তে তার প্রতীকচিহ্ন ধারণ করে, তাহলে তাকে পান করতে হবে ঈশ্বরের রোষের অবিমিশ্র সুরা যা ঢালা হয়েছে তাঁর ক্রোধের পানপাত্রে। পবিত্র স্বর্গদূতগণ ও মেষশাবকের সম্মুখে তাকে অগ্নি ও গন্ধকের দ্বারা যন্ত্রণা দেওয়অ হবে। যন্ত্রণাদায়ক সেই ধোঁয়া চিরকাল উঠতে থাকবে। যারা সেই পশু ও তার মূর্তির উপাসক, যারা তার নামের প্রতীকচিহ্ন ধারণ করে, দিনে কিম্বা রাত্রে কখনও তারা স্বস্তি পাবে না।
Explore প্রকাশিত বাক্য 14:9-11
5
প্রকাশিত বাক্য 14:1
এর পরে আমি চেয়ে দেখলাম মেষশাবক সিয়োন পর্বতের উপর দাঁড়িয়ে আছেন। তাঁর সঙ্গে রয়েছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার লোক, তাদের ললাটে তাঁর ও তাঁর পিতার নাম অঙ্কিত।
Explore প্রকাশিত বাক্য 14:1
6
প্রকাশিত বাক্য 14:6
এর পর আমি মধ্যাকাশে উ্জীন এক স্বর্গদূতকে দেখলাম। তাঁর কাচে রয়েছে শাশ্বত সুসমাচার, পৃথিবীর সর্বজাতি, গোষ্ঠী, সমাজ ও ভাষাভাষী লোকের কাছে প্রচাএরর জন্য।
Explore প্রকাশিত বাক্য 14:6
7
প্রকাশিত বাক্য 14:8
তাঁর পরে দ্বিতীয় এক স্বর্গদূত এসে ঘোষণা করলেনঃ “পতন হল, পতন হল মহীয়সী ব্যাবিলনের! যে সর্বজাতিকে পান করিয়েছে তার অসুচি কামনার তীব্র মদিরা।”
Explore প্রকাশিত বাক্য 14:8