1
গীতসংহিতা 103:2
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের ধন্যবাদ কর, ভুলো না তুমি তাঁর সকল উপকার।
Compare
Explore গীতসংহিতা 103:2
2
গীতসংহিতা 103:3-5
তিনি তোমার সকল অধর্ম ক্ষমা করেন, নিরাময় করেন সকল রোগ ও ব্যাধি। তিনি মৃত্যুর কূপ থেকে উদ্ধার করেন তোমার জীবন অবিচল প্রেম ও করুণার মুকুটে তোমায় করেন ভূষিত। তিনি উত্তম দ্রব্যে তোমায় তৃপ্ত করেন, ঈগল পাখির মত নবায়িত হয় তোমার যৌবন।
Explore গীতসংহিতা 103:3-5
3
গীতসংহিতা 103:1
হে আমার প্রাণ, প্রভু পরমেশ্বরের স্তবগান কর, হে আমার সকল সত্তা, প্রশংসা কর তাঁর পুণ্যনামের।
Explore গীতসংহিতা 103:1
4
গীতসংহিতা 103:13
সন্তানের প্রতি পিতার যেন স্নেহ, সেই স্নেহে প্রভু পরমেশ্বর, অভিষিক্ত করেন তাঁর ভক্তজনকে।
Explore গীতসংহিতা 103:13
5
গীতসংহিতা 103:12
উদয়াচল থেকে অস্তাচল যত দূর তত দূরে সরিয়ে দিয়েছেন তিনি আমাদের সকল অপরাধ।
Explore গীতসংহিতা 103:12
6
গীতসংহিতা 103:8
প্রভু পরমেশ্বর স্নেহশীল, পরম করুণাময় তিনি, ধীর সঞ্চারী তাঁর ক্রোধ, দয়াতে তিনি মহান।
Explore গীতসংহিতা 103:8
7
গীতসংহিতা 103:10-11
আমাদের পাপ অনুযায়ী শাস্তি তিনি দেন না, আমাদের অধর্মাচরণ অনুযায়ী দেন না প্রতিফল। পৃথিবী থেকে আকাশ যত উঁচু, যারা তাঁকে সম্ভ্রম করে তাদের প্রতি তাঁর করুণাও তত অসীম উদার।
Explore গীতসংহিতা 103:10-11
8
গীতসংহিতা 103:19
প্রভু পরমেশ্বর স্বর্গে স্থাপন করেছেন আপন সিংহাসন, তাঁর কর্তৃত্ব সর্বব্যাপী।
Explore গীতসংহিতা 103:19