1
হিতোপদেশ 3:5-6
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
তুমি সর্বান্তঃকরণে নির্ভর কর প্রভু পরমেশ্বরে, নিজের জ্ঞানবুদ্ধির উপর ভরসা করো না। তোমার সমস্ত কর্মপথে স্বীকৃতি দাও তাঁকে তিনি তোমায় সঠিক পথের সন্ধান দেবেন।
Compare
Explore হিতোপদেশ 3:5-6
2
হিতোপদেশ 3:7
নিজেকে বেশী জ্ঞানী মনে করো না পরম প্রভুকে সম্ভ্রম কর, মন্দ থেকে দূরে থাক।
Explore হিতোপদেশ 3:7
3
হিতোপদেশ 3:9-10
তোমার ধনসম্পদ ও ফসলের অগ্রভাগ প্রভুকে নিবেদন কর, সম্মান জানাও তাঁকে। তাহলে তোমার গোলা শস্যে পূর্ণ থাকবে, তোমার ভাণ্ড থেকে উপচে পড়বে দ্রাক্ষারস।
Explore হিতোপদেশ 3:9-10
4
হিতোপদেশ 3:3
আনুগত্য ও সততা যেন তোমায় পরিত্যাগ না করে, এ দুটিকে তুমি কন্ঠে ধারণ করে রেখ, লিখে রেখ তোমার হৃদয়ফলকে।
Explore হিতোপদেশ 3:3
5
হিতোপদেশ 3:11-12
বৎস,প্রভুর শাসন তুচ্ছ করো না বিরক্ত হয়ো না তাঁর অনুযোগে, কারণ পিতা যেমন স্নেহভাজন পুত্রকে শাস্তি দেন, তেমনি প্রভু যাকে ভালবাসেন তাকে শাসন করেন।
Explore হিতোপদেশ 3:11-12
6
হিতোপদেশ 3:1-2
বৎস, আমার শিক্ষা ভুলো না, মনে রেখ আমার সমস্ত নির্দেশ। সেগুলি তোমাকে দান করবে দীর্ঘায়ু, দান করবে জীবনের প্রাচুর্য ও সফলতা।
Explore হিতোপদেশ 3:1-2
7
হিতোপদেশ 3:13-15
ধন্য সেই ব্যক্তি যেপ্রজ্ঞার সন্ধান পেয়েছে, সে অর্জন করেছে বোধশক্তি। কারণ রজতখণ্ডের চেয়েও প্রজ্ঞা লাভজনক সুবর্ণলাভের চেয়ে প্রজ্ঞালাভ শ্রেয়। প্রজ্ঞা মণিমুক্তার চেয়েও মূল্যবান, তোমার ইস্পিত কোন বস্তুই তার তুল্য নয়।
Explore হিতোপদেশ 3:13-15
8
হিতোপদেশ 3:27
যাদের উপকার করা উচিত, তোমার পক্ষে সম্ভব হলে তাদের উপকার করতে কুন্ঠিত হয়ো না।
Explore হিতোপদেশ 3:27
9
হিতোপদেশ 3:19
পরমেশ্বর আপন প্রজ্ঞায় স্থাপন করেছেন পৃথিবীর ভিত্তিমূল। প্রতিষ্ঠা করেছেন আকাশমণ্ডল আপন জ্ঞানমাহাত্ম্যে।
Explore হিতোপদেশ 3:19