দাউদের পুত্র ইসরায়েলরাজ শলোমনের প্রবচনমালা।
এই প্রবচমালা লোককে প্রজ্ঞা ও শিক্ষা লাভে সাহায্য করে, এবং জীবনের মূল্যবোধের নিগূঢ়তত্ত্বের উপলব্ধি জাগায়। ধার্মিকতা, ন্যায়বিচার, শিষ্টাচার এবং বুদ্ধি ও যুক্তিনিষ্ঠ জীবনাচরণ সম্বন্ধে শিক্ষাদানই এর উদ্দেশ্য। এর দ্বারা অজ্ঞেরা হয় সুবুদ্ধির অধিকারী, তরুণেরা লাভ করে জ্ঞান ও বিচক্ষণতা।