মোশি যখন প্রভু পরমেশ্বরের সঙ্গে কথা বলার জন্য সম্মিলন শিবিরের ভিতরে যেতেন, তখন তিনি চুক্তি সিন্দুকের আবরণের উপরে স্থাপিত করূবমূর্তিদ্বয়ের মধ্যবর্তী স্থান থেকে প্রভু পরমেশ্বরের কন্ঠস্বর শুনতে পেতেন। প্রভু পরমেশ্বর সেখান থেকে তাঁর সঙ্গে বাক্যালাপ করতেন।