দেখ, আমি ইসরায়েলীদের প্রথম গর্ভজাত সন্তানদের পরিবর্তে লেবির বংশধরদের গ্রহণ করলাম। লেবি বংশজাত লোকেরা হবে আমার। প্রথম গর্ভের সকল সন্তান আমার। মিশরে যেদিন আমি প্রথম গর্ভের সন্তানকে সংহার করেছিলাম, সেইদিন ইসরায়েলকুলের মানুষ ও পশুর প্রথম গর্ভের সকল সন্তানকে আমি নিজের জন্য পৃথক করেছি, তারা হবে আমার। কারণ আমিই প্রভু পরমেশ্বর।